ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ৮ ডিসেম্বর ২০২০

উচ্চতা বেড়েছে এভারেস্টের, দাবি চীন-নেপালের

মাউন্ট এভারেস্ট

মাউন্ট এভারেস্ট

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৬ সেন্টিমিটার বেড়েছে বলে দাবি করেছে নেপাল ও চীন।

শৃঙ্গটির চূড়ার তুষরাবৃত অংশ যোগ করা নিয়ে মতবিরোধ থাকলেও বর্তমানে এর উচ্চতা আট হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার বা ২৯ হাজার ৩২ ফুট ধরা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

চীনের আগের সরকারি হিসাবে এর উচ্চতা ছিল আট হাজার ৮৪৪ দশমিক ৪৩ মিটার, যা নেপালের সরকারি হিসাবের চেয়ে চার মিটার কম। চীন ও নেপাল সীমান্তে অবস্থিত এভারেস্ট শৃঙ্গে পর্বতারোহীরা দুই দিক থেকেই আরোহণ করে থাকেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জরিপ বিভাগের কর্মকর্তারা জানান, এভারেস্টের নতুন উচ্চতার বিষয়ে একমত হতে সমন্বিতভাবে কাজ করেছেন চীন ও নেপালের জরিপকারীরা।

গত বছর নেপালের রাজধানী কাঠমান্ডুতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সফরের সময় এভারেস্টের নতুন উচ্চতা নির্ধারণে যৌথ জরিপের চুক্তি হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়