আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:০৭, ৯ ডিসেম্বর ২০২০
১০০ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের
জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের একশ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন।
বাইডেন বলেছেন, তার দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই করোনার প্রাদুর্ভাব শেষ হয়ে যাবে না। তবে তিনি করোনা পরিস্থিতি পরিবর্তনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তবে তিনি ভ্যাকসিন কর্মসূচির বিষয়ে তেমন কোনো তথ্য দেননি।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন। তার আগে তিনি তার স্বাস্থ্য দফতরের কর্মকর্তাদের সঙ্গে জনগণের পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি আগামী একশ দিন আমেরিকানদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৭০৯। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৯৩ হাজার ৩৯৮ জন।
ডেলওয়ারে এক সংবাদ সম্মেলনে নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ার বেসেরাকে তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন। অপরদিকে সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসনের (সিডিসি) প্রধান হিসেবে রোচেলে ওয়ালেনস্কিকে বাছাই করেছেন তিনি।
বাইডেন জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমার প্রথম একশ দিনের কার্যক্রমেই কোভিড-১৯ ভাইরাসের সমাপ্তি ঘটবে না। আমি সে ধরনের কোনো প্রতিশ্রুতিও দিতে পারছি না। কিন্তু আমরা এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে পারব সেই প্রতিশ্রুতি দিচ্ছি আমি।’
তিনি বলেন, ‘একশ দিনে আমরা ভাইরাস পরিস্থিতির পরিবর্তন আনতে পারব এবং আমেরিকানদের জীবন-যাপনে পরিবর্তন আনব।’ শিশুদের স্কুলে ফিরে যাওয়ার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























