আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে এবার করোনায় আক্রান্ত চার সিংহ
ফাইল ছবি
গত বছরের ডিসেম্বর থেকে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ছড়িয়েছে। মানুষের পাশাপাশি পশুর শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়েছে।
নিউইয়র্কের চিড়িয়াখানায় চারটি বাঘ করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে বেশ আগে। তারা সুস্থও হয়ে উঠেছে। এবার খবর এলো সিংহের আক্রান্তের খবর।
স্পেনের বার্সেলোনার চিড়িয়াখানার তিনটি সিংহী ও একটা সিংহ নভেল করোনাভাইরাসের প্রকোপে পড়েছে। তিন সিংহীর নাম জালা, নিমা ও রান রান। সিংহের নাম কিউম্বে। প্রত্যেকেরই দেহে করোনার সামান্য লক্ষণ আছে।
ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানায়, তাদের দেখভালের দায়িত্বে থাকা দুজন চিড়িয়াখানা কর্মীও করোনায় আক্রান্ত। তাদের কাছ থেকেই করোনাভাইরাস সিংহগুলোকে আক্রমণ করেছে বলে মনে করা হচ্ছে।
বার্সেলোনার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এরপরই নিউইয়র্কের চিড়িয়াখানার সঙ্গে যোগাযোগ করে। করোনায় আক্রান্ত বাঘগুলোকে কীভাবে সারিয়ে তোলা হয়েছিল, তা তারা জানতে চান। সেখানে চারটি বাঘ এপ্রিলে করোনায় আক্রান্ত হয় এবং ১৫ দিন পরে সেরে যায়।
বার্সেলোনার চিড়িয়াখানার পশু চিকিৎসা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, একমাত্র নিউইয়র্কের চিড়িয়াখানায় বাঘেদের করোনা চিকিৎসার পুরো ডকুমেন্টেশন আছে। তাই তাদের সঙ্গেই যোগাযোগ করা হয়।
জানা গেছেন, আক্রান্ত সিংহীগুলোর বয়স ১৬ বছর এবং সিংহের বয়স চার বছর। তবে তারা অন্য কোনো পশুর কাছাকাছি আসেনি। তাই তাদের কাছ থেকে করোনা অন্য পশুর মধ্যে ছড়ায়নি ও ছড়াবে না।
চিড়িয়াখানার অস্থায়ী ডিরেক্টর জুলি মাওরি জানিয়েছেন, এই সিংহ বা সিংহীগুলোর থেকে কোনো দর্শনার্থীরও করোনা হওয়ার আশঙ্কা নেই। কারণ, সিংহ ও সিংহীগুলোকে দর্শনার্থীরা দূর থেকেই দেখেন। তার দাবি করছেন, প্রাণীগুলো প্রায় সেরে উঠেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























