আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:৪৬, ৯ ডিসেম্বর ২০২০
কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে ভ্যাকসিনের অনুমোদন
ফাইল ছবি
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভারতে তিনটি কোম্পানি ভ্যাকসিনের দ্রুত অনুমোদনের জন্য আবেদন করেছে। এগুলো হলো: অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন উৎপাদনের লাইসেন্স নেওয়া সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া, ফাইজার ইনকর্পোরেশন ও ভারতীয় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক।
দেশটির স্বাস্থ্য সচিব রাজেস ভূষণ বলেন, ‘এর মধ্যে কিছু কোম্পানি পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই অনুমোদন পেতে পারে।’
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে তিন ধরনের ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। এরা হলেন- স্বাস্থ্য সেবায় নিয়োজিত এক কোটি স্বাস্থ্যকর্মী, সম্মুখ সারির দুই কোটি কর্মী যেমন পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা এবং আরও ২৭ কোটি জনগোষ্ঠী যাদের বয়স পঞ্চাশের বেশি অথবা যারা বিভিন্ন রোগে আক্রান্ত হবার ফলে করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন।
আগামী বছরের আগস্টের মধ্যে এদেরকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























