আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:০১, ৯ ডিসেম্বর ২০২০
বিশ্বের বাস্তুচ্যুত লোকের সংখ্যা ৮ কোটি ছাড়িয়েছে
ফাইল ছবি
করোনাকালে যুদ্ধবিরতি ও সমবেদনার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নিপীড়ন থেমে নেই। বর্তমানে সারা বিশ্বে রেকর্ড সংখ্যক লোক বাস্তুচ্যুত।
বুধবার জাতিসংঘ জানিয়েছে, ২০১৯ সালের শেষ নাগাদ ৭ কোটি ৯৫ লাখ লোক বাস্তুচ্যুত। প্রায় ৩ কোটি লোক শরণার্থী হয়েছে।
চলতি বছর এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। বাস্তুচ্যুত ও শরণার্থীদের এই সংখ্যা বিশ্ব জনসংখ্যার এক শতাংশেরও বেশি।
জাতিসংঘের শরণার্থী সংস্থা আরও বলেছে, প্রাথমিক তথ্য-উপাত্ত দেখাচ্ছে ২০২০ সালে আরও অনেক লোক বাস্তুচ্যুত হয়েছে। এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে।
শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এক বিবৃতিতে বলেন, আমরা বর্তমানে আরও একটি ভয়ঙ্কর মাইলফলক পাড়ি দিচ্ছি। বিশ্ব নেতারা যুদ্ধ না থামালে এ সংখ্যা বাড়তেই থাকবে।
তিনি আরও বলেন, গত দশকে জোরপূর্বক বাস্তুচ্যুতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























