অনলাইন ডেস্ক
মমতাকে উপড়ে ফেলার ডাক দিলেন বিজেপি নেতা
ছবি: আনন্দবাজার
এবার বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল সরকারকে উৎখাতের করার ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরেই নড্ডা দুই দিনের রাজ্য সফরে কলকাতায় আসেন। কলকাতায় রাজ্য বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার ডাক দেন নড্ডা।
বক্তব্যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আক্রমণ করে বলেন, ‘‘মমতার আর এক নাম অসহিষ্ণুতা। রাজ্যে তৃণমূল সরকারের আমলে অসহিষ্ণুতা বেড়েই চলেছে। রাজ্যে ১৩০ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। আমি নিজে ১০০ জনের তর্পণ করেছি। এটা কোন বাংলা?’’
মমতার তৃণমূল বাংলায় রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচয় দিয়ে চলেছে এমন দাবি করেন জগৎপ্রকাশ নাড্ডা।
নড্ডা বুধবার তৃণমূলকে পরিবার কেন্দ্রিক দল বলেও আক্রমণ করেন।
তিনি বলেন, ‘‘তৃণমূলের কাছে দলটাই পরিবার আর বিজেপির কাছে দলই পরিবার। তাই নেতার বাড়ি থেকে নয়, কার্যালয় থেকে দল চালায় বিজেপি।’’
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























