আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:৩০, ৯ ডিসেম্বর ২০২০
মুখে নেই মাস্ক, ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হলো যাত্রীকে (ভিডিও)
সংগৃহীত
করোনা সংক্রমণ রোধে বিশ্বের সকল দেশেই মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে মাস্ক ছাড়া বাইরে বের হলে বিভিন্ন ধরণের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সম্প্রতি এমনই এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যুক্তরাষ্ট্রের এক বিমানযাত্রীকে। মাস্ক না থাকায় ওই যাত্রীকে ফ্লাইট থেকে বের করে কর্তৃপক্ষ।
সোমবার এক প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানায়, ৩ ডিসেম্বর ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহর থেকে ফ্লোরিডার টাম্পার উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় ছিল কলোরাডো ভিত্তিক ফ্রন্টিয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইট।
ফ্লাইট স্টাফরা দেখতে পান এক নারী যাত্রীর মুখে মাস্ক নেই। তাকে মাস্ক পরতে বলা হলে তিনি অস্বীকৃতি জানান।
ভাইরাল এক ভিডিওতে দেখা যায় ফ্লাইট এটেন্ডেন্স এসে ওই যাত্রীকে বলছেন, ‘মেম, পুরো ফ্লাইটে একমাত্র আপনার মুখেই মাস্ক নেই।’
এরপরেও মাস্ক না পরায় এয়ারলাইনসের এক নিরাপত্তা কর্মী এসে তাকে নামিয়ে দেন। এসময় অন্য যাত্রীরা হাততালি দেন এবং উল্লাস প্রকাশ করেন।
এক বিবৃতিতে ফ্রন্টিয়ারের এক মুখপাত্র জানান, তাদের ফ্লাইটে ভ্রমণের জন্য যাত্রীদের মুখে মাস্ক থাকা শর্ত। রিজার্ভেশন এবং চেক-ইনের সময় বিষয়টি যাত্রীদের ভালোভাবে ব্যাখ্যা করা হয়।
এরপরেও ওই যাত্রী মাস্ক না পরায় ফ্লাইট থেকে তাকে নামিয়ে দিতে বাধ্য হয় মার্কিন বিমান কোম্পানিটি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























