আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:৩৪, ৯ ডিসেম্বর ২০২০
‘টিকা নেয়ার পর মদ্যপান থেকে বিরত থাকতে হবে’
রুশ উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকভা
সম্প্রতি নিজেদের বানানো স্পুটনিক ভি টিকার প্রয়োগ শুরু করেছে রাশিয়া। এবার করোনার টিকা নেয়ার পর টানা দুই মাস মদ্যপানে নাগরিকদের সতর্ক করল রাশিয়া।
নিউইয়র্ক পোস্ট জানায়, টিকা নেয়ার পর নাগরিকদের অন্তত দুই মাস মদ্যপানে সতর্ক করেন রুশ উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকভা। বিশ্বে মদ্যপানের তালিকায় শীর্ষতম একটি দেশ ধরা হয়ে থাকে রাশিয়াকে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসকে তাতিয়ানা বলেন, ‘রুশ নাগরিকদের অবশ্যই ভিড়ের জায়গা পরিহার করতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, মদ্যপান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এমন ড্রাগ নেয়া থেকে বিরত থাকতে হবে।’
রাশিয়ার ভোক্তা সুরক্ষা নজরদারি সংস্থার প্রধান অ্যানা পপোভাও একই কথা বলেন এক রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে।
তিনি বলেন, ‘এটি (টিকা গ্রহণ) শরীরের ওপর অনেক চাপ তৈরি করে। আমরা যদি সুস্থ থাকতে চাই এবং শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা চাই তাহলে মদ্যপান করা যাবে না।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সূত্র মতে, মদ্যপানে বিশ্বের চতুর্থতম দেশ রাশিয়া। দেশটিতে একজন নাগরিক বছরে ১৫.১ লিটার মদ পান করে থাকে।
প্রসঙ্গত, বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনো তথ্য প্রকাশ না করেই আগস্ট মাসে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য স্পুটনিক ভি নামের টিকার অনুমোদন দেয় রাশিয়া। এখন সেটির ব্যবহারও শুরু হয়েছে।
টিকাটির নির্মাতারা বলছেন, এটি ৯৫ শতাংশ কার্যকরী এবং বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না। তবে এখনো টিকাটির গণ-পরীক্ষার কার্যক্রম শেষ হয়নি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























