আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:০৪, ১০ ডিসেম্বর ২০২০
ইরাকের দুটি তেলকূপে বোমা হামলা
ছবি: অনলাইন
ইরাকের কিরকুক শহরের খাবাজ তেলক্ষেত্রের দুটি তেলকূপে বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় তেলক্ষেত্রের ওই দুটি তেলকূপে বোমা হামলার পর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
বুধবার (৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তেলক্ষেত্রের কর্মকর্তারা এবং নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দমকল বাহিনী আগুন নেভানোর জন্য কাজ করছে। এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন ২৫ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয়।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে ইরাকের শাফাক বার্তা সংস্থা জানিয়েছে যে, এই হামলার পেছনে উগ্র তাকফিরি সন্ত্রাসীরা জড়িত।
উগ্র তাকফিরি গোষ্ঠী ২০১৪ সালে ইরাকে তাদের সন্ত্রাসী অভিযান শুরু করে এবং অল্প সময়ের মধ্যে দেশটির বিরাট অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
পরবর্তীতে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের সামরিক বাহিনী যে অভিযান চালায় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাশদ আশ-শাবি।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























