আন্তর্জাতিক ডেস্ক
এবার কানাডায় অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন
ফাইল ছবি
যুক্তরাজ্য-বাহরাইনের পর ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনকে অনুমোদন দিল কানাডা। বুধবার কানাডার প্রশাসন জানিয়েছে, জরুরি ভিত্তিতে এই টিকা দেয়া যাবে।
এক বিবৃতিতে কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের টিকার ব্যাপারে অন্তবর্তীকালীন সিদ্ধান্ত নেয়া হয়েছে। জরুরি অবস্থার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই টিকা কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়েছে।
হেলথ কানাডা এক প্রতিবেদনে প্রকাশ করে জানিয়েছে, এই ভ্যাকসিন দেশকে রক্ষা করবে। কানাডায় ১৬ বছরের ওপরের সব বয়সীদের টিকা প্রদান করা হবে। ডিসেম্বরেই টিকার প্রয়োগ শুরু করতে চায় কানাডা।
ফাইজারের টিকা সংরক্ষণের জন্য অতিরিক্ত ঠাণ্ডা হিমঘরের প্রয়োজন। সেটির ব্যবস্থা করছে কানাডা। প্রাথমিকভাবে ২০ মিলিয়ন ডোজের অর্ডার দিয়েছে দেশ। দেশের ১০ মিলিয়ন মানুষ যাতে সবাই এই ভ্যাকসিন পান, তা নিশ্চিত করতে চাইছে কানাডা সরকার।
এর আগে ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য ও বাহরাইন। যুক্তরাজ্যে এরই মধ্যে গণহারে টিকা প্রদান শুরু হয়েছে। বাহরাইনও খুব দ্রুত শুরু করবে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এই টিকা নিরাপদ বলে জানিয়েছে। খুব দ্রুতই ফাইজারের টিকার অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























