ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ১০ ডিসেম্বর ২০২০

প্রকাশ্যে ভ্যাকসিন নিবেন জাতিসংঘ প্রধান

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, করোনার ভ্যাকসিন যখন পর্যাপ্ত হবে তখন তিনি তা প্রকাশ্যে গ্রহণ করবেন। 

বুধবার ৭১ বছর বয়সী এই জাতিসংঘ প্রধানকে সংস্থাটির সদর দফতরে এক সংবাদ সম্মেলনের সময় ভ্যাকসিন গ্রহণের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। ভ্যাকসিন সহজলভ্য হলে তিনি জনসম্মুখে ভ্যাকসিন গ্রহণ করবেন কিনা সে বিষয়ে তার কাছে জানতে চাইলে  গুতেরেস বলেন, যখন ভ্যাকসিন আমার কাছে পর্যাপ্ত হবে, আমি অবশ্যই তা নেব। যে পরিস্থিতিতে ন্যায়সঙ্গত হবে সেই পরিস্থিতিতেই তা গ্রহণ করার ইচ্ছা আছে। এবং অবশ্যই, প্রকাশ্যে এটি করার ক্ষেত্রে আমার কোনো দ্বিধা নেই। তিনি সবাইকে ভ্যাকসিন নেয়ার বিষয়ে উৎসাহ দেন।

তিনি বলেন, আমাদের মধ্যে কেউ একজন ভ্যাকসিন নেয়ার মানে হচ্ছে পুরো কমিউনিটিতে তিনি আর সংক্রমণ ছড়াচ্ছেন না। অবশ্যই এটা আমাদের কমিউনিটির জন্য একটি সেবা। ভ্যাকসিন নেয়ার পর সংক্রমণ ছড়িয়ে পড়ার আর কোনো ঝুঁকিই থাকে না। অ্যান্তনিও গুতেরেস বলেন, তাই ভ্যাকসিন নেয়াটা আমাদের সবার প্রতি আমার জন্য একটি দায়বদ্ধতা।

গুতেরেস করোনাভাইরাসের ভ্যাকসিন বিশ্বব্যাপী সবার জন্য, সর্বত্র এবং বিশেষত আফ্রিকাতে সহজলভ্য করার ব্যাপারে পুনরায় আহ্বান জানান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়