আন্তর্জাতিক ডেস্ক
অফিস যাওয়ার পথে নারী সাংবাদিককে গুলি করে হত্যা
মালালা মাইওয়ান্দ
আফগানিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় জালালাবাদ শহরে এই ঘটনাটি ঘটে।
বার্তা সংস্থা এএফপি জানায়, মালালা মাইওয়ান্দ নামের ওই সাংবাদিক বৃহস্পতিবার গাড়ি নিয়ে নিজ অফিসে যাচ্ছিলেন। এসময় বন্দুকধারী গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই সাংবাদিকসহ গাড়ি চালক মোহাম্মদ তাহেরও নিহত হন।
এনিকাস রেডিও ও টিভির সংবাদ পাঠিকা ছিলেন মাইওয়ান্দ। মাইওয়ান্দ সম্প্রতি আফগানিস্তানে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জের বিষয়গুলো নিয়ে বেশ সরব হয়েছিলেন।
প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ন্যাটো এবং ইইউ আফগানিস্তানে সম্প্রতি হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করার পরই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পাঁচ বছর আগে মাইওয়ান্দের মাকেও হত্যা করা হয়েছিল। তিনি একজন সমাজকর্মী ছিলেন।
আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সাংবাদিক, সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে হত্যার ঘটনা ঘটছে।
গত মাসে টেলিভিশন উপস্থাপিকা ইয়ামা সাইওয়াশকে কাবুলে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়। আরেক সাংবাদিক আলিয়াস দায়ি গাড়ি বোমা হামলায় নিহত হন। সাবা সাহার নামে আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালকের ওপর গুলি চালানো হয়, তবে তিনি প্রাণে বেঁচে যান।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























