আন্তর্জাতিক ডেস্ক
ভারতের নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সংগৃহীত
ভারতের নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শুধু সংসদ ভবন নয়, তৈরি হবে প্রধানমন্ত্রীর বাসভবন ও সব কেন্দ্রীয় অফিস মিলিয়ে কমপ্লেক্স।
প্রায় একশ বছর আগে বর্তমান সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। একশ বছর পর সংসদ ভবনের বর্তমান চত্বরেই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় হাজার কোটি টাকা দিয়ে তৈরি হবে নতুন সংসদ ভবন।
মোদি যে প্রকল্প হাতে নিয়েছেন তার নাম দেয়া হয়েছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প। ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবনের দুপাশের যে জায়গাটা আছে সেখানে গড়ে উঠবে চারটি কমপ্লেক্স। সেখানেই থাকবে সরকারের সব মন্ত্রণালয়।
তবে এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে একটা কাঁটা থাকছে। সেটা হলো, সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা। মোট দশটি মামলা করা হয়েছে এই প্রকল্পের বিরুদ্ধে। মূলত পরিবেশ ও দিল্লির হেরিটেজ বাঁচানোর জন্য করা হয়েছে এসব মামলা। কারণ, এই প্রকল্পের রূপায়ণে প্রচুর গাছ কাটা পড়বে। সবুজ নষ্ট হতে পারে কংক্রিটের চাপে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হতে পারে। তবে তার বেশি কিছু নয়। কাজ শুরু করা যাবে না। একটা গাছও কাটা যাবে না। ফলে কাজ শুরুর জন্য সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে।
নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩৮৪ জন সাংসদের বসার জায়গা থাকবে। প্রত্যেক সাংসদের জন্য অফিস স্পেস থাকবে। মাটির নিচে দুই তলা থাকবে এবং মাটির উপর দুই তলা।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন ও পুরনো দুইটি ভবনেই সংসদের কাজ হবে। এ দিন শিলান্যাস অনুষ্ঠান পরিচালনা করেন শৃঙ্গেরি মঠের পুরোহিতরা। ছিলেন সব ধর্মের প্রতিনিধিরাও।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























