আন্তর্জাতিক ডেস্ক
অ্যালার্জির সমস্যা থাকলে করোনার ভ্যাকসিন নেয়া যাবে না
ফাইল ছবি
মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ। এদিকে ক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করে দিয়ে জানিয়েছে যে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই ভ্যাকসিন গ্রহণ করা উচিত হবে না।
মঙ্গলবার ভ্যাকসিন গ্রহণের পর ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মীর দেহে অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার পরই এ বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।
যাদের কোনো ধরনের ওষুধ, খাবার বা ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার ইতিহাস রয়েছে তাদের এই ভ্যাকসিন গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ওষুধ ও স্বাস্থ্যসেবা বিষয়ক পণ্য নিয়ন্ত্রক সংস্থা। যে দু'জন কর্মীর দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তারা চিকিৎসা নেয়ার পর এখন তাদের অবস্থা ভালো আছে বলে নিশ্চিত করা হয়েছে।
ওই দুই কর্মীর দেহে ‘অ্যানাফাইল্যাকটোয়েড’ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে র্যাশ, শ্বাসকষ্ট এবং কোনো কোনো ক্ষেত্রে উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দেয়। তবে এটা অ্যানাফাইলেক্সিসের মতো গুরুতর নয় বা এ থেকে মৃত্যুর ঝুঁকি তৈরির কোনো সম্ভাবনা নেই বলেও উল্লেখ করা হয়েছে।
ফাইজারের ভ্যাকসিন নেওয়া ওই দুই কর্মীর গুরুতর অ্যালার্জির ইতিহাস রয়েছে। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) মেডিক্যাল ডিরেক্টর অধ্যাপক স্টিফেন পোয়িস বলেছেন, ওই দু’জনই সুস্থ হয়ে উঠছেন। তার মতে, নতুন ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে অনেক সময় নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
মঙ্গলবার যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার মানুষ প্রথমবারের মতো করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ইমিউনোলজি বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ওপেনশ’ বলেন, ‘কোনো ধরনের প্রতিক্রিয়া ছাড়া এখনও কোনো কার্যকরী ওষুধ আমরা পাইনি। সে কারণে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি এবং সুবিধার বিষয়টিতে আমাদের ভারসাম্য রেখে কাজ করতে হবে।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























