আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ১১ ডিসেম্বর ২০২০
মার্কিন উপদেষ্টা প্যানেলের অনুমোদন পেল ফাইজারের টিকা
ফাইল ছবি
করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের উদ্ভাবিত টিকার ব্যাপক ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি উপদেষ্টা প্যানেল। দেশটিতে কখন থেকে টিকা দেওয়া শুরু হবে এখন তা নির্ভর করছে কত দ্রুত খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুমোদন করছে।
ডন জানায়, ১৭-৪ ভোটে ফাইজার এবং এর জার্মান পার্টনার বায়োনটেকের টিকাকে বয়স্ক ও ১৬ বছরের বেশি বয়সীদের জন্য নিরাপদ ও কার্যকর বলে ঘোষণা করা হয়। একজন ভোটদানে বিরত ছিলেন।
টিকা গ্রহণকারী দুজনের শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেওয়ার পর এই অনুমোদন দেওয়া হলো। এর আগে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োনটেকের করোনা টিকার প্রয়োগ শুরু করে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজারের বেশি। মারা গেছে প্রায় ২ লাখ ৯৯ হাজার ৭০০ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























