আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৩৬, ১১ ডিসেম্বর ২০২০
টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কমলা
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইমের পারসন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মনোনীত হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে যৌথভাবে এ দুজনের নাম ঘোষণা করে টাইম ম্যাগাজিন।
এ স্বীকৃতির জন্য সম্ভাব্য আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য অ্যান্থনি ফাউসি।
করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধারা অর্থাৎ চিকিৎসক, নার্স, ডেলিভারি বয়, দোকানের কর্মী, জরুরি সেবাকর্মীসহ যারা মহামারিতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদের নামও তালিকায় ছিল।
এ ছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও ছিল সংক্ষিপ্ত তালিকায়। তবে তীব্র উত্তেজনার এবারের মার্কিন নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে চূড়ান্তভাবে টাইমের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বাইডেন।
তার সঙ্গে এ সম্মাননা দেয়া হয়েছে কমলাকেও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ও আফ্রিকান বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট।
পাঠকদের ভোটে এবারের বর্ষসেরা হিসেবে এগিয়ে ছিলেন করোনা যোদ্ধারা। তবে টাইমের চোখে এ স্বীকৃতির জন্য উঠে আসে বাইডেন ও কমলার নাম।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























