আন্তর্জাতিক ডেস্ক
রকেট হামলা দফায় দফায় কাবুল বিমানবন্দরের কাছে
প্রতীকী চিত্র
আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট হামলা চালানো হয়েছে কয়েক দফায় । শনিবার সকালে ওই সিরিজ রকেট হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে । খবর এএফপির ।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এক মাসেরও কম সময়ে কাবুলে দ্বিতীয় বারের মতো এ ধরনের হামলা চালানো হলো । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সাংবাদিকদের বলেন, কাবুলের কাছাকাছি লেব জার এলাকা থেকে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছে । এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে গত নভেম্বরে কাবুলে দফায় দফায় রকেট হামলার ঘটনায় কমপক্ষে ৮ বেসামরিক নিহত এবং আরও ডজনখানেক আহত হয় ।
সে সময় সুরক্ষিত গ্রিনজোনে কমপক্ষে ২৩টি রকেট নিক্ষেপ করা হয় বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে । ওই অঞ্চলে বিভিন্ন বিদেশি দূতাবাস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অবস্থিত । ডজনখানেক আন্তর্জাতিক কোম্পানি এবং তাদের কর্মীদের গ্রিন জোনে । তাই ওই এলাকায় বেশ কড়া নিরাপত্তা জারি থাকে । তারপরেও গত কয়েক মাসে গ্রিন জোন ও এর আশেপাশে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে ।
গত ৬ মাসে তালেবান ৫৩টি অত্মঘাতী হামলা এবং ১ হাজার ২৫০টি বিস্ফোরণ ঘটিয়েছে । এতে ১ হাজার ২১০ সামরিকের মৃত্যু হয়েছে এবং আরও ২ হাজার ৫০০ জন আহত হয়েছে । আফগান সরকারের পক্ষ থেকে এসব হামলার জন্য তালেবানকে দায়ী করা হলেও সংগঠনটির পক্ষ থেকে এসব হামলার দায় প্রত্যাখ্যান করা হয়েছে ।
এর আগে চলতি মাসের শুরুতে কাবুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় একদল বন্দুকধারী । হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয় । এর মধ্যে অধিকাংশ ছিল শিক্ষার্থী । ওই হামলায় আরও অর্ধশতাধিক আহত হয়েছে ।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























