আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:০৩, ১২ ডিসেম্বর ২০২০
সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত, সাংবাদিকের ফাঁসি
রুহুল্লাহ জাম
সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক সাংবাদিককে ফাঁসিতে ঝুলালো ইরান।
জানা গেছে, রুহুল্লাহ জাম নামে ওই সাংবাদিক ২০১৭ সালে দেশটিতে অর্থনৈতিক সঙ্কটের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। আলজাজিরা জানায়, শনিবার ভোরে জামের ফাঁসি কার্যকর করা হয়।
করোনাকালে জুন মাসে ইরানের একটি আদালত জামকে মৃত্যুদণ্ড দেয়। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও ইরান সরকারের উৎখাতের অভিযোগ আনা হয়।
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) সেসময় এ বিচারকে চূড়ান্তভাবে অন্যায় বলে মন্তব্য করে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ২০১৭ সালে বিক্ষোভে উৎসাহ দিয়েছিলেন জাম। তার দেয়া তথ্য ইরান সরকারকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল।
টানা অনেক বছর নির্বাসিত থাকার পর ২০১৯ সালে গ্রেপ্তার হন জাম। ইরানের একটি বিপ্লবী আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।
সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখার চারদিন পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























