ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ১২ ডিসেম্বর ২০২০

সমাবেশে চলন্ত গাড়ির ধাক্কা, আহত ৫০

সংগৃহীত

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে একটি সমাবেশে চলন্ত গাড়ির ধাক্কায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।  শুক্রবার স্থানীয় সময় বিকালে ঘটনাটি ঘটেছে।-দ্য গার্ডিয়ান

জানা গেছে, বিএমডব্লিউ সিডান গাড়ির চালকের আসনে একজন নারী ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে বলে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে।

গার্ডিয়ান জানায়, বিকাল ৪টার ঠিক পরই মিডটাউন ম্যাহাটন সংলগ্ন মারি হিল আবাসিক এলাকার থার্টি নাইনথ স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর মোড়ে ঘটনাটি ঘটে। আহতদের কয়েকজনকে অ্যাম্বুলেন্সে হাসপাতাল নেয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে গাড়িটি ঢুকে পড়ার আগে সেটি থেমে ছিল এবং প্রতিবাদকারীরা সেটি ঘিরে ছিলেন, এখানে বিশৃঙ্খলা দেখা দেওয়ার পর গাড়িটি হঠাৎ এগিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, এতে কিছু লোক ও বাইসাইকেল ছিটকে পড়ে।

বর্ণবাদবিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার ওই প্রতিবাদের আয়োজন করেছিল বলে পুলিশ ও বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়