আন্তর্জাতিক ডেস্ক
কোথাও ন্যায়বিচার পাচ্ছি না: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচন সংক্রান্ত কারচুপির অভিযোগ আনা বন্ধ করতে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে তার নিয়োগ করা বিচারপতিরাও উড়িয়ে দিয়েছেন রিপাবলিকানদের সব অভিযোগ।
এমন অবস্থায় ‘কোথাও ন্যায়বিচার পাচ্ছেন না’ বলে টুইটারে লেখে ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প।
শুক্রবার বাইডেনের জয় পাওয়া চারটি অঙ্গরাজ্যের ভোটের ফল বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের আবেদন খারিজ করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট। এছাড়া নির্বাচন নিয়ে আর কোনো ভিত্তিহীন অভিযোগ আনার ক্ষেত্রেও তাকে সতর্ক করে দেয়া হয়।
ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যার্টনি জেনারেলের করা মামলায় গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে ফলাফল বাতিলের আবেদন করা হয়েছিল। মামলাটিতে রাজ্যের অ্যাটর্নি জেনারেলসহ ১২৭ জন রিপাবলিকান সদস্য সমর্থন করেছিলেন। কিন্তু এতেও শেষরক্ষা হয়নি ট্রাম্পের।
এ অবস্থায় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। একাধিক টুইটে তিনি বলেন, কেউই তাকে ন্যায়বিচার পাইয়ে দিচ্ছে না।
গেল ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন। ট্রাম্প পান ২৩২টি ইলেক্টোরাল ভোট।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























