ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ১৩ ডিসেম্বর ২০২০

জটিল হচ্ছে করোনা সংক্রমণ : গবেষণা

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

পাঁচ ধরনের জিনের প্রভাবে করোনাভাইরাসের সংক্রমণ জটিল হচ্ছে বলে এক গবেষণায় উঠে এসেছে । এসব জিনের কারণেই ঠাঁই হচ্ছে হাসপাতালের আইসিইউতে, আবার কেউ বাড়িতে থেকে সেরে উঠছেন ।

স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য । গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘নেচার’পত্রিকায় ।

বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২০৮টি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি দুই হাজার ৭০০ জন গুরুতর অসুস্থ করোনা-রোগীর ডিএনএ পরীক্ষা করে দেখছেন,পাঁচটি জিনের গড়বড়েই সংক্রমণে জটিলতা ।
কারণ ওই পাঁচটি জিন মূলত দেহের ভাইরাস প্রতিরোধ ক্ষমতা (অ্যান্টিভাইরাল ইমিউনিটি) বৃদ্ধি করে এবং ফুসফুসে প্রদাহ রুখতে সাহায্য করে। জিনগুলো হলো- আইএফএনএআর২, টিওয়াইকে২, ওএএস১, ডিপিপি৯ ও সিসিআর২।

এডিনবরার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের পরামর্শদাতা তথা গবেষক কেনেথ বেলি বলেন, ‘আমাদের এই গবেষণা কোনো ওষুধের কার্যকারিতা বুঝতে সাহায্য করবে।’

অর্থাৎ কোনো সম্ভাব্য ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে পরীক্ষা করে দেখা হবে, ওই জিনগুলোর ওপর ওষুধের প্রভাব কতটা জোরদার। আবার বাজারে থাকা প্রদাহজনিত রোগের কোনো ওষুধ করোনার চিকিৎসায় ভালো কাজ দিতে পারে কি-না, সেটাও এই জিনগুলো জানিয়ে দেবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়