আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:৫৮, ১৫ ডিসেম্বর ২০২০
সামরিক বাজেট পাস হলো মার্কিন সিনেটে
সংগৃহীত ছবি
মার্কিন সিনেটে বিশাল আকারের বার্ষিক সামরিক বাজেট পাস হয়েছে। বিশ্বে যখন নতুন করে স্নায়ুযুদ্ধের পূর্বাভাস দেখা দিয়েছে ঠিক এমন মুহূর্তে এই বাজেট পাস হলো।
শুক্রবার মার্কিন সিনেট ৭৪ হাজার ১শ কোটি ডলারের সামরিক বাজেট পাস করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধের তহবিল যোগাতে এই বাজেট বিল পাস হয়। এই বিল পাসের মাধ্যমে মূলত পেন্টাগনের নীতি বাস্তবায়ন এবং সামরিক ব্যয়ের কর্তৃত্ব দেয়া হলো সরকারকে।
সিনেটে বাজেট বিল পাসের পক্ষে ৮৪টি ভোট পড়ে। ১০০ সদস্যের সিনেটে বিলটি পাস করার জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। সেক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক ভোটের চেয়ে বেশি ভোট পড়েছে বিলের পক্ষে।
চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে সুরক্ষা দেয়ার আইন যদি সম্পূর্ণভাবে বাতিল না করা হয় তাহলে তিনি এই বিলে ভেটো দেবেন।
ট্রাম্প দাবি করেছেন, ফেডারেল আইনের কমিউনিকেশন্স ডিসেন্সি অ্যাক্টের সেকশন ২৩০কে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এই আইন আমেরিকার জন্য মারাত্মক রকমের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।
আইনিউজ/বিএম
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























