আন্তর্জাতিক ডেস্ক
রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা ঘোষণার আহবান গুতারেসের
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস শনিবার রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা এবং করোনাভাইরাস মহামারির পরে সবুজায়নের প্রবৃদ্ধি ধরে রাখতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঐতিহাসিক প্যারিস চুক্তির পাঁচ বছর উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ সব বলেন।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সামলাতে জাতিসংঘের বর্তমান অঙ্গীকার বাস্তবায়ন প্রসঙ্গে অনলাইনে অনুষ্ঠিত হয় ক্লাইমেট অ্যামবিশন সম্মেলন।
২০১৫ সালে প্যারিস সম্মেলনে বিশ্বের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখার অঙ্গীকার পূরণে বিশ্ব ‘যথেষ্ট দূরে’ রয়েছে বলে সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন। ব্রিটেন ও ফ্রান্স এই সম্মেলনের আয়োজন করেছে।
তিনি বলেন, “আমরা যদি পথ পরিবর্তন না করি তাহলে আমরা এই শতাব্দীতে ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বৃদ্ধির ভয়ংকর পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারি।”
“এই কারণেই, আমি আজ বিশ্বব্যাপী নেতাদের তাদের দেশগুলোতে কার্বন নিরপেক্ষতা না আসা পর্যন্ত একটি রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছি।”
তিনি বলেন, কভিড-১৯ থেকে পুনরুদ্ধারকালে কার্বন নিঃসরণ হ্রাসের যে অগ্রগতি হয়েছে, সেই বিরল সুযোগ কাজে লাগাতে হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























