আইনিউজ প্রতিবেদক
করোনাকে হারাতে পেরেছেন ৫ কোটি মানুষ
বিশ্বব্যাপী করোনা ছড়িয়েছে প্রায় এক বছর হতে চললো। প্রাদুর্ভাবের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো বশে আনা যায়নি করোনাকে। আশা যোগাচ্ছে এ পর্যন্ত আবিষ্কৃত টিকা গুলো। এরমধ্যেই বিভিন্ন দেশে টিকার অনুমোদনসহ সাধারণের জন্য টিকা সংগ্রহের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
গত একদিনেও করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন বিশ্বের দশ হাজারের বেশি মানুষ। এতে করে মৃতের সংখ্যা ১৬ লাখ ১১ হাজার ছুঁতে চলেছে। তবে এ পর্যন্ত ভ্যাকসিন বা টিকা ছাড়াই করোনাকে হারিয়েছেন অনেক মানুষ। জরিপ সংস্থ্যা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী সেই সংখ্যা ৫ কোটির বেশি।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৪ লাখ ৮০ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৬১ হাজার ৬৬৬ জন রোগী।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৫৪৮ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৭৬২ জনে। নতুন করে ১০ হাজার ৩২৭ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ১১ হাজার ছুঁতে চলেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫ হাজার ৮২ জনের।
সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৮ লাখ ৫৭ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৪৩ হাজার ৫৫ জনের।
প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৮ লাখ ৮০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৮১ হাজার ১৪৩ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৬ লাখ ২৬ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৬ হাজার ৪৫৩ জন।
পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৩ লাখ ৬৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৭ হাজার ৭৬১ জনের।
দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৮ লাখ ৩১ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৪ হাজার ২৬ জনের।
ইতালিতে এখন পর্যন্ত ১৮ লাখ ২৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬৪ হাজার ৩৬ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।
তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ১৮ লাখ ৯ হাজার ৮০৯ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ১৯৯ জনের।
স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৪১ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ৪৭ হাজার ৬২৪ জনের।
মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১২ লাখ ২৯ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ১৯ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ।
এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ রোববার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ২০ জনের।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























