ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৫১, ১৩ ডিসেম্বর ২০২০

আবারো জলবায়ু সঙ্কট মোকাবিলায় শীর্ষস্থানে থাকবে যুক্তরাষ্ট্র: কমলা

কমলা হ্যারিস

কমলা হ্যারিস

নব-নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস বলেছেন, ৩৯ দিনের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তিতে বাইডেন-হ্যারিস প্রশাসন আবারো যুক্ত হবে। তিনি আরো বলেন, আবারো জলবায়ু সঙ্কট মোকাবিলায় বিশ্বব্যাপী শীর্ষস্থান দখল করবে যুক্তরাষ্ট্র। যদিও এই ৩৯ দিন এখন থেকে নাকি তারা ক্ষমতা গ্রহণের পর থেকে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি কামলা হ্যারিস। 

এদিকে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা গ্রহণের পর প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে তিনি আবারো ফিরিয়ে নিয়ে যাবেন।

শনিবার প্যারিস জলবায়ু চুক্তির পঞ্চম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এক ভার্চুয়াল সমাবেশে মিলিত হয়েছেন। 

ওই সমাবেশের আয়োজন করেছে ফ্রান্স, ব্রিটেন, ইতালি, চিলি এবং জাতিসংঘ। সেখানে প্রায় ৭০ টির ও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বিশ্বের উষ্ণায়ন রোধে গ্রীন হাউজ গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে তাদের প্রতিশ্রুত প্রচেষ্টার কথা তুলে ধরার কথা। 

শনিবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র ফেডারেল পর্যায়ে যোগ দেয়নি। কারণ ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি পরিত্যাগ করেছে। তবে যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্যের বহু গভর্নর এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ এতে যোগ দেয়ার কথা। জো বাইডেন এই চুক্তিতে আবার যোগ দেওয়ার সংকল্প প্রকাশ করেছেন এবং ২০৫০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের কার্বন নিষ্ক্রমণ নেট জিরোতে নামিয়ে আনার কথাও বলেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়