ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪২, ১৩ ডিসেম্বর ২০২০

কৃষক আন্দোলনে সংহতি, ডিআইজি প্রিজনের পদত্যাগ

সংগৃহীত

সংগৃহীত

ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে চলমান কৃষক আন্দোলনে সংহতি জানাতে পদত্যাগ করেছেন পাঞ্জাবের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) প্রিজন লক্ষিন্দর সিং জাখার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শনিবার পদত্যাগের পর জাখার বলেন, ‘আমি সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। আমার পদত্যাগপত্র গৃহীত হতে কোনো সমস্যা হবে বলে মনে করি না।’

ঘুষ গ্রহণের অভিযোগে গত মে মাসে জাখারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে দুই মাস আগে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়।

জাখার বলেন, ‘আমি প্রথমত কৃষক তারপর পুলিশ কর্মকর্তা। যে অবস্থানেই আমি আজ থাকি না কেন, এর কারণ আমার কৃষক বাবা জমিতে কাজ করেছেন এবং আমাকে পড়াশোনা করিয়েছেন। তাই আমার সবকিছুই কৃষির কাছে ঋণী।’

কৃষকদের আন্দোলনের যোগ দেওয়ার জন্য জাখারের মা তাকে পদত্যাগ করতে উৎসাহিত করেছেন বলে জানান জাখার।

‘আমি তার চোখের দিকে তাকাতে পারিনি যখন তিনি আমাকে জিজ্ঞেস করেন দিল্লিতে শীতের মধ্যে আন্দোলন করা কৃষক ভাই-বোনদের ব্যাপারে আমার মতামত কী’, বলেন জাখার। তিনি জানান, তার ৮১ বছরের বৃদ্ধা মা কৃষিকাজ করেন এবং গ্রামের পুরো কৃষিকাজ দেখাশোনা করেন।

লক্ষিন্দর জাখার ২০১২ সালেও একবার আলোচনায় এসেছিলেন যখন তিনি পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বেন্ত সিংকে হত্যার দায়ে অভিযুক্ত বালওয়ান্ত সিং রাজোনার মৃত্যুদণ্ডের আদেশ ফিরিয়ে দেন। জাখার সে সময় পাঞ্জাবের পাটিয়ালা জেলের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

গত সেপ্টেম্বরে জাখার তার গ্রামের ধানক্ষেতের সামনে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমি একজন কৃষক। আমার অন্তর থেকে কৃষকদের প্রতি আমি সমর্থন জানাই।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়