আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৬৩ তালেবান নিহত
সংগৃহীত ছবি
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে তালেবানদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬৩ তালেবান নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯ জন।
আফগান সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গত তিনদিন ধরে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কান্দাহার শহর ও এর আশপাশের পাঁচটি জেলায় বিমান বাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এ অভিযান পরিচালিত হয়।
১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তি চুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এ রকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো।
এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কান্দাহারে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়। প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালেবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়।
তালেবান মুখপাত্র মোহাম্মাদ নায়িম ওয়ারদাক এক টুইটার বার্তায় বলেন, কান্দাহারে মার্কিন বিমান হামলায় ১০ বেসামরিক ব্যক্তি নিহত ও বহু আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তবে মার্কিন বাহিনী তাদের হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি নাকচ করে দিয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























