আন্তর্জাতিক ডেস্ক
কানাডায় পৌঁছেছে ফাইজারের করোনা ভ্যাকসিন
সংগৃহীত
ফাইজার এবং বায়োএনটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কানাডায় পৌঁছেছে। রোববার রাতে ভ্যাকসিনের ডোজ নিয়ে একটি কার্গো বিমান কানাডায় অবতরণ করেছে।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, সোমবার থেকে যত দ্রুত সম্ভব টিকাদান কর্মসূচি শুরু হবে।
রোববার রাতে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী ট্রুডো লিখেছেন, ফাইজার এবং বায়োএনটেকের প্রথম ব্যাচের কোভিড ভ্যাকসিনের ডোজ কানাডায় এসে পৌঁছেছে।
ওই টুইট বার্তার সঙ্গে তিনি একটি কার্গো বিমানের ছবি যুক্ত করেছেন। মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার এবং এর অংশীদারী জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের ডোজ ওই বিমানে করেই সরবরাহ করা হয়েছে।
প্রাথমিকভাবে কানাডার ১৪টি স্থানে ৩০ হাজার ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে বলে জানানো হয়েছে। প্রথম ধাপে করোনার বেশি ঝুঁকিতে থাকা লোকজন বিশেষ করে, বয়স্ক লোকজন যারা দীর্ঘদিন ধরে কেয়ার সেন্টারে আছেন এবং স্বাস্থ্যকর্মীদের টিকা আগে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার বেলজিয়াম থেকে ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে। সেখান থেকে তা জার্মানি ও যুক্তরাষ্ট্র হয়ে কানাডায় পৌঁছেছে। পরবর্তীতে কানাডার বিভিন্ন স্থানে ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে।
কানাডায় ভ্যাকসিন পৌঁছানোর খবর জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী ট্রুডো এক টুইট বার্তায় বলেন, এটা একটি ভালো খবর যে, ভ্যাকসিন চলে এসেছে। কিন্তু কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।
কানাডায় এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার ৭৪৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। রোববার নতুন করে ৫ হাজার ৮৯১ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ হাজার ৪৩১ জন। এর মধ্যে শনিবার মারা গেছে ৮১ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























