অলাইন ডেস্ক
কানাডায় করোনার প্রথম টিকাটি নিলেন ৮৯ বছর বয়সী জিসেলে লেভেসক
ছবি: অনলাইন
কানাডায় ফাইজার-বায়োএনটেকের টিকা পৌঁছেছে গত রবিবার রাতে। দেশটির প্রধানমন্ত্রী ট্রুডোর কথা মতো এরপরের দিন (সোমবার) থেকেই টিকা প্রয়োগ শুরু হয়েছে। আর কানাডায় করোনার প্রথম টিকাটি নিয়েছেন কুইবেক সিটির একটি লং টার্ম কেয়ারের বাসিন্দা ৮৯ বছর বয়সী জিসেলে লেভেসক।
এছাড়াও দেশটির টরন্টো সিটির আরেকজনকেও টিকা প্রদান করা হয়েছে। দুইজনকে টিকা দেয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকা দেয়া কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। খবর এএফপি ও নিউইয়র্ক টাইমস
এএফপি জানিয়েছে, সোমবার (১৪ ডিসেম্বর) কুইবেক সিটির একটি লং টার্ম কেয়ারের বাসিন্দা ৮৯ বছর বয়সী জিসেলে লেভেসককে কানাডার প্রথম টিকা দেওয়া হয়। তার আধা ঘণ্টা পর টরন্টো হাসপাতালে স্বাস্থ্যকর্মী অনিতা কোয়াইডেনজেনকে দেশের দ্বিতীয় টিকা দেওয়া হয়।
কানাডায় টিকার প্রথম চালান পৌঁছায় গত রোববার (১৩ ডিসেম্বর) রাতে। ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা বেলজিয়ামে উৎপাদন করা হচ্ছে। সেখান থেকে গত শুক্রবার (১১ ডিসেম্বর) টিকার চালানের যাত্রা শুরু হয়। জার্মানি ও যুক্তরাষ্ট্র হয়ে টিকার চালান কানাডায় আসে।
প্রাথমিকভাবে কানাডার ১৪টি স্থানে ৩০ হাজার ডোজ করোনার টিকা সরবরাহ করা হবে। শুরুতে সবচেয়ে ঝুঁকিতে থাকা লোকজনকে এই টিকা দেওয়া হবে। কানাডা সরকার ইতিমধ্যে এই টিকার দুই কোটি ডোজের ক্রয়াদেশ দিয়ে রেখেছে। প্রয়োজনে তারা আরও টিকা কিনবে।
গত বুধবার ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা। তারা জানায়, টিকাটি নিরাপদ, কার্যকর ও ভালো মানের বলে প্রমাণ পাওয়ায় তা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
কানাডার মোট জনসংখ্যা প্রায় ৩ কোটি ৭০ লাখ। এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় মারা গেছে ১৩ হাজার ৪৩১ জন।
এর আগে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, সৌদি আরব, কুয়েত ও মেক্সিকোতে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায়। এদিকে এশিয়ার প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুর এর অনুমোদন দেয়।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























