আন্তর্জাতিক ডেস্ক
সিঙ্গাপুরও দিলো ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন
ফাইল ছবি
এশিয়া মহাদেশের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োটেনেকের তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল সিঙ্গাপুর। সোমবার দেশটির প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুং এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। টিকা ক্রয়ে ৭৫ কোটি ডলার বরাদ্দের কথাও জানান।
চলতি মাসের শেষ দিকে দেশটিতে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছে রয়টার্স।
২০২১ সালে তৃতীয় প্রান্তিকে সবার জন্য টিকা নিশ্চিত সম্ভব হবে বলেও জানান লি।
আরও বলেন, “প্রবীণদের সঙ্গে আমি ও আমার সহকর্মীরা আগেই ভ্যাকসিন নেব। ভ্যাকসিনগুলো যে নিরাপদ তা বোঝাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। যাদের ইচ্ছা তারা নিতে পারবেন। স্বাস্থ্যকর্মী এবং বয়স্কদের আগে দেওয়া হবে।
এর আগে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আরও কয়েকটি দেশ ফাইজার-বায়োএনটেক এর এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























