ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ১৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:১৫, ১৫ ডিসেম্বর ২০২০

যুক্তরাষ্ট্র বাদ দিল সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সুদানকে

ফাইল ছবি

ফাইল ছবি

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সুদানকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে।

এর আগে সুদানের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ ছিল। সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এ ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে। খবর বিবিসির।

এতে বলা হয়েছে- এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সুদানকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকের তালিকা থেকে বাদ দিয়েছে এবং এই সিদ্ধান্ত ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে ।

২৭ বছর আগে আমেরিকা সুদানকে সন্ত্রাসবাদের কালো তালিকাভুক্ত করেছিল। সেই সময় আমেরিকা বলেছিল– আফ্রিকা অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার পেছনে সুদানের ওমর আল-বশির সরকারের হাত ছিল। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবর মাসে ঘোষণা করেছিলেন– তিনি সন্ত্রাসের কালো তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়ার পরিকল্পনা করছেন।

সুদানের সামরিক বাহিনী সমর্থিত অন্তর্বর্তী সরকারও সন্ত্রাসের কালো তালিকা থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তারা বলছে, সন্ত্রাসবাদের তালিকায় নাম থাকার কারণে বৈদেশিক বিনিয়োগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়