অনলাইন ডেস্ক
আপডেট: ২০:১২, ১৫ ডিসেম্বর ২০২০
বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নরের মৃত্যু
ছবি: অনলাইন
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বোমা হামলার ঘটনায় শহরের ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি মারা গেছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত হামলাকারীরা তার গাড়িতে একটি বোমা বসিয়ে রেখেছিল। এ ধরণের বোমা সহজেই গাড়িতে লাগিয়ে দেওয়া যায়। এ ধরণের বোমাকে স্টিকি বোমা বলা হয়।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি তার নিরাপত্তারক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। এ ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, আফগান শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, পরবর্তী দফার যেকোনো আলোচনা যেন আফগানিস্তানের কোথাও অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ বলেছেন, আগামী ৫ জানুয়ারি পূর্বনির্ধারিত তারিখে পরবর্তী আন্তঃআফগান বৈঠক শুরু করতে হবে। এ কাজে দেরি করা উচিত হবে না। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্লোগান তুলে মার্কিন সেনা মোতায়ন করা হলেও এখন পর্যন্ত সেখানে সহিংসতা অব্যাহত রয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























