আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার ভ্যাকসিন
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন গত ১১ ডিসেম্বর দেওয়া হয়েছে। এবার দেশটিতে অনুমোদন পাচ্ছে মডার্নার ভ্যাকসিন।-বিবিসি
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, মডার্নার ভ্যাকসিন নিরাপদ এবং করোনাভাইরাস মোকাবিলায় ৯৪% শতাংশ কার্যকর। অনুমোদন পেলে এটি হবে দ্বিতীয় ভ্যাকসিন যা যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধে ব্যবহৃত হবে।
মঙ্গলবার এফডিএ’র বিজ্ঞানীরা ভ্যাকসিনটি অনুমোদনের পক্ষে মতামত দেন। যুক্তরাষ্ট্রে সোমবার থেকে ফাইজারের ভ্যাকসিন প্রদানের পরের দিনই বিজ্ঞানীদের কাছ থেকে এই মতামত এলো।
ভ্যাকসিন সম্পর্কে এফডিএ’র ৫৪ পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, ‘কোনো নির্দিষ্ট উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি’ এবং মারাত্মক ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল।
এ সপ্তাহের শেষের দিকে এফডিএ’র প্রধান এবং বিশেষজ্ঞ দলের অনুমোদন পেলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিনের চালান শুরু করা যাবে। নথিতে উল্লিখিত তথ্যমতে, ৩০ হাজার ব্যক্তির মধ্যে ট্রায়াল দিয়ে ভ্যাকসিনের ৯৪.১ শতাংশ কার্যকারীতা পাওয়া গিয়েছে।
মডার্নার ভ্যাকসিনের সবচেয়ে সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা গেছে তার মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা এবং মাংসপেশি ও গিরায় ব্যথা। গত সপ্তাহে ফাইজারের ভ্যাকসিনের পক্ষে ভোট দেয়ার আগেও এফডিএ একই রকম তথ্য জানিয়েছিল।
ফাইজারের মতো মডার্নার ভ্যাকসিনও দুইবার নেয়া লাগবে। প্রথমবার নেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ‘বুস্টার শট’ নিতে হবে। ম্যাসচুসেটসের ক্যামব্রিজে অবস্থিত কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদন পেলে তারা ব্যাপক সংখ্যক ভ্যাকসিন উৎপাদন শুরু করবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























