ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ১৬ ডিসেম্বর ২০২০

জো বাইডানকে ট্রাম্পের শীর্ষ সহযোগীর অভিনন্দন

জো বাইডেন-মিচ ম্যাককনেল

জো বাইডেন-মিচ ম্যাককনেল

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান দলের অন্যতম নেতা ও ট্রাম্পের শীর্ষ সহযোগী বলে পরিচিত সিনেটর মিচ ম্যাককনেল।

সোমবার ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিক ভোটে বাইডেন চূড়ান্তভাবে বিজয় লাভ করার পর ট্রাম্পের এ ঘনিষ্ঠ মিত্র তাকে অভিনন্দন জানান।

সিনেটে ম্যাককনেল বলেন, ‘আমি ৩ নভেম্বরের নির্বাচনে ভিন্ন ফলাফল আশা করেছিলাম। কিন্তু কথা বলেছে ইলেকটোরাল কলেজ। তাই আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাতে চাই।’

ম্যাককনেল জানান, তিনি বাইডেনকে ফোন করেও অভিনন্দন জানিয়েছেন এবং তারা দু’জন একসঙ্গে কাজ করবেন বলে সম্মত হয়েছেন। বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারসিকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

নির্বাচনে ডেমোক্র্যাট দল ৩০৬টি ও রিপাবলিকান দল ২৩২টি ভোট পেয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো নির্বাচনের ফলাফল মেনে নিতে সম্মত হননি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়