ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ১৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৫, ১৭ ডিসেম্বর ২০২০

ভারতে কৃষক আন্দোলন: শিখ পুরোহিতের আত্মহত্যা

সন্ত বাবা রাম সিং

সন্ত বাবা রাম সিং

ভারতের চলমান কৃষক আন্দোলনের মাঝে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক শিখ পুরোহিত। এ নিয়ে বুধবার উত্তাল হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমানার সিংঘু।

সন্ত বাবা রাম সিং নামে ওই পুরোহিত কৃষক সুইসাইড নোটে লিখেছেন, কৃষকদের দুঃখ-দুর্দশা ও সরকারের অত্যাচার আর চোখে দেখা যাচ্ছে না বলেই তিনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হরিয়ানার শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির নেতা হওয়ার পাশাপাশি নিজেও কৃষক ছিলেন কার্নালের বাসিন্দা রাম সিং।

কৃষি আইনের বিরুদ্ধে লড়াইয়ে দীর্ঘদিন ধরে কোনো সমাধান না আসায় মুষড়ে পড়েছিলেন তিনি।

সুইসাইড নোটে রাম সিং লিখেন, ‘কৃষকদের দুঃখ-দুর্দশা আর সরকারের অত্যাচার আর চোখে দেখা যাচ্ছে না। অনেক দিন ধরে কৃষক-বন্ধুদের কষ্ট দেখছি। রাস্তায় দিন কাটছে তাদের। নিজেদের অধিকারের জন্য জীবনপাত করে দিচ্ছে।’

‘কিন্তু এটা দেখে আরও খারাপ লাগছে যে, এরপরও সরকার তাদের সুবিচার পাইয়ে দিচ্ছে না। নিপীড়িত হয়ে চলেছে তারা। এটা অপরাধ। একপক্ষ অত্যাচার করে পাপ করছে আর অন্য পক্ষ তা সহ্য করছে’ যোগ করেন তিনি।

শিখ পুরোহিত এই কৃষক আত্মহত্যার কারণ হিসেবে লিখেছেন, ‘আমার এই পদক্ষেপ সরকারের সেই অত্যাচারের বিরুদ্ধে। কৃষকদের জন্য লড়াইয়ের পক্ষে।’

এদিকে কৃষকদের বেশিরভাগই বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড়। সরকারের চাপ বা একের পর এক সতীর্থের মৃত্যু কোনো কিছুতে যে এ আন্দোলন তারা থামাচ্ছেন না তা স্পষ্ট।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়