আন্তর্জাতিক ডেস্ক
আগামী সপ্তাহে করোনার ভ্যাকসিন নেবেন বাইডেন
জো বাইডেন
আগামী সপ্তাহে করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনের মতে, বাইডেন প্রকাশ্যে ভ্যাকসিনটি নেবেন।
বাইডেন সম্প্রতি সাংবাদিকদের বলেন, ‘আমি আগে হাঁটতে চাই না। তবে আমেরিকানদের এটা নিশ্চিত করতে চাই যে, আমরা নিরাপদ প্রতিষেধক সবাইকে সরবরাহ করছি।’
‘যখন নেব, প্রকাশ্যেই নেব। আপনারা সবাই দেখতে পাবেন।’
হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন, কোনো সংশয় ছাড়াই প্রেসিডেন্ট ভ্যাকসিন নিতে চলেছেন। যদিও তিনি ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দিতে চান।
এর আগে তিন প্রাক্তন রাষ্ট্রপতি-বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা জানান তারা প্রকাশ্যে করোনাভাইরাস ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক।
তাদের আগে নিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শুক্রবারই তিনি টিকা নেবেন বলে জানা গেছে।
সোমবার থেকে আমেরিকায় ফাইজার এবং বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিন অনুমোদন দেয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























