আন্তর্জাতিক ডেস্ক
লিবীয় উপকূল থেকে ১২৬ অবৈধ অভিবাসী উদ্ধার
সংগৃহীত
লিবীয় উপকূল থেকে ১২৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর)।
ইউএনএইচসিআর এক টুইটার বার্তায় জানায়, ১২৬ জনের মধ্যে আট নারী ও ২৮ শিশু রয়েছে। সমুদ্র উপকূল থেকে তাদের নৌযান উদ্ধার বা আটক করে আজ সকালে সকলকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
জাতিসংঘের ওই সংস্থা জানায়, ইউএনএইচসিআরের অংশীদার আইআরসি (ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তারা এসব অভিবাসন প্রত্যাশীদের খাবার পানি, কম্বল ও প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। পরে তাদের সকলকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।
২০১১ সালে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে নানা ধরনের বিশৃঙ্খলা লেগেই রয়েছে। আর তখন থেকেই উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চাওয়া অবৈধ অভিবাসীদের কাছে পছন্দের কেন্দ্রে পরিণত হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























