আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৮, ১৮ ডিসেম্বর ২০২০
আফগানিস্তানে খেলনা বুলেটে বোমা, ১২ শিশু নিহত
সংগৃহীত ছবি
আফগানিস্তানের গজনি প্রদেশের গিলান জেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণে ১২ শিশু মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরো ১২ জন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
আফগানিস্তানের স্থানীয় সাংবাদিক সাইফুল্লাহ মাফতুন জানিয়েছেন, ভুক্তভোগী শিশুরা এক ব্যক্তির কাছ থেকে খেলনা বুলেট কিনতে গিয়েছিল। কিন্তু তা ছিল আসল!
বিস্ফোরণটি ঠিক কীভাবে ঘটল, তা নিয়ে কিছুটা বিভ্রান্তিও ছড়িয়েছে বলে জানিয়েছেন মাফতুন।
তিনি বলেছেন, কোরআন মাহফিলে হামলার ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
মোট মারা গেছেন ১৫ জন। বাকি তিনজন প্রাপ্ত বয়স্ক।
অসমর্থিত তথ্যের উদ্ধৃতি দিয়ে মাফতুন এই প্রতিবেদককে বলেছেন, বিস্ফোরক পদার্থ একটি রিকশায় মজুত ছিল বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























