ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ১৮ ডিসেম্বর ২০২০

ভ্যাকসিন নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

সংগৃহীত

সংগৃহীত

করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। হোয়াইট হাউসে শুক্রবার সকালে টেলিভিশনে সরাসরি ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। খবর বিবিসির। 

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন জনগণের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পেন্সের স্ত্রী ক্যারেন পেন্স ও যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াট হাউসের এই ইভেন্টে ভ্যাকসিন নিয়েছেন।

গত সোমবার যুক্তরাষ্ট্র ফাইজার এবং বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেয়। ট্রায়ালে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

৬১ বছর বয়স্ক পেন্স তার স্ত্রীর ক্যারেন ও জেনারেল অ্যাডামসের সঙ্গে স্থানীয় সময় সকাল ৮টায় ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণ করেন।

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবার ভ্যাকসিন গ্রহণের যে পরিকল্পনা শুরুতে ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কিছুটা পরিবর্তন করেন। নতুন পরিকল্পনায়, শুধুমাত্র ‘বিশেষভাবে প্রয়োজন’ এমন কর্মকর্তারাই ভ্যাকসিন নেবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়