ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ১৮ ডিসেম্বর ২০২০

করোনার তৃতীয় ঢেউ: মালয়েশিয়ায় বাড়ল লকডাউন

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কথা চিন্তা করে লকডাউনের মেয়াদ আরো ১১ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। দেশটিতে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল যা ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মালয়েশিয়ায় তৃতীয় ঢেউয়ে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় লকডাউনের বিধিনিষেধ আবারো বাড়ানো হয়েছে। এই সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়ালালামপুর, সেলাঙ্গর ও সাবাহ কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার সিএমসিও বহাল থাকবে। পাশাপাশি ইতোমধ্যে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধগুলো ও আগের মতো বহাল থাকবে।

তবে সেলাঙ্গর প্রদেশের সাবাক বার্নাম, হুলু সেলাঙ্গর ও কুয়ালা সেলাঙ্গর জেলা ব্যাতিত বাকি সব জেলায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমসিও বহাল থাকবে।

এছাড়া অন্যান্য রাজ্যের জেলাগুলো যেমন কুয়ালালামপুর, সেরেম্বান, পোর্ট ডিকসন, যহুর বাহারু, বাতু পাহাত, কুলাই এবং সাবাহ রাজ্যের সমস্ত জেলা ও কুয়ালালামপুরের সমস্ত এলাকা আগামি ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমসিও বহাল থাকবে।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৮১৬ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৩২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৫ হাজার ২৪৪ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়