অনলাইন ডেস্ক
আপডেট: ১৫:৫৯, ১৯ ডিসেম্বর ২০২০
মাস্ক না পরায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা গুনলেন প্রেসিডেন্ট
করোনা মহামারীর শুরু থেকেই এর প্রতিরোধে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা প্রতিরোধে চিলিতে জনসম্মুখে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়ম ভঙ্গ করায় দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে ৩ হাজার ৫০০ ডলার জরিমানা গুণতে হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা। খবর আল জাজিরা।
চলতি মাসের শুরুতে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর এক নারী তার সঙ্গে অত্যন্ত আগ্রহ নিয়ে সেলফি তুলেছিলেন। সেই সেলফিতে মাস্ক পরা ছিলেন না পিনেরা।
সমুদ্রে সৈকতে তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওই নারী। এরপর দেশটিতে এ নিয়ে শুরু হয় সমালোচনা। শুধু সমালোচনাই নয়, জরিমানাও গুনতে হয়েছে চিলির প্রেসিডেন্টকে।
চিলিতে জনসমাগম স্থলে মাস্ক পরার ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি। এটা অমান্য করলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হচ্ছে। তবে, জরিমানা দিয়েই পার পেয়েছেন প্রেসিডেন্ট পিনেরা।
অবশ্য মাস্ক ছাড়া সেলফি তোলার পর পরই তিনি এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন। ক্ষমা চেলেও জরিমানা থেকে পার পাননি তিনি।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























