আন্তর্জাতিক ডেস্ক
ক্রিসমাস-নববর্ষ: ইতালিতে আবারো নিষেধাজ্ঞা
ফাইল ছবি
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষকে সামনে ইতালিতে আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।
নতুন নিষেধাজ্ঞার আওতায় দোকান, বার ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে এবং আঞ্চলিক ভ্রমণও নিষিদ্ধ থাকবে।
তবে খাবারের দোকান, সেলুন, ওষুধের দোকানসহ লন্ড্রির দোকান খোলা থাকবে।
কন্তে বলেন, ক্রিসমাসের এ সময়ে সংক্রমণ বেড়ে যাবে বলে আমাদের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
তিনি ২৮, ২৯, ৩০ ডিসেম্বর এবং ৪ জানুয়ারি নিষেধাজ্ঞা শিথিল রাখার কথা জানান।
এ দিনগুলোতে দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে এবং জনগণ ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারবে বলেও উল্লেখ করেন ইতালির প্রধানমন্ত্রী।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে শনিবার দুপুর পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২২ হাজারের মতো। মারা গেছেন প্রায় ৬৭ হাজার ৯০০ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























