ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ১৯ ডিসেম্বর ২০২০

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। এই নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কোটির বেশি আক্রান্তের তালিকায় নাম উঠে গেল দেশটির।

ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৫২ জন। বর্তমানে সেখানে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ১ কোটি ৫ হাজার ৮৫০ জনে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লক্ষ ৮৮ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ভারতের প্রায় চার ভাগের এক ভাগ। ৩৩ কোটিরও কিছু কম। অথচ সেখানে আক্রান্তের সংখ্যা ভারতের প্রায় ১.৭ গুণেরও বেশি।

মোট আক্রান্ত কোটি ছাড়ালেও দেশে কোভিড রোগীদের সুস্থতার হার শুরু থেকেই স্বস্তিদায়ক। শুরু থেকেই তা যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশের থেকে বেশি। এখন অবদি দেশে মোট ৯৫ লাখ ৫০ হাজার ৭১২ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ দেশের মোট আক্রান্তের প্রায় সাড়ে ৯৫ শতাংশই সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৮৮৫ জন। পাশাপাশি দৈনিক মৃত্যুও কমেছে অনেকটাই। গত এক সপ্তাহ ধরে তা ৪০০-র নীচে রয়েছে। করোনার জেরে এখনও অবধি মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ১৭৪ জনের। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়