আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪০, ১৯ ডিসেম্বর ২০২০
তুরস্কে কোভিড হাসপাতালে আগুন, নিহত ৮
সংগৃহীত
তুরস্কের একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।
শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি অক্সিজেন থেরাপি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের পর সেখানে চিকিৎসাধীন বাকি ১৪ করোনা রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করেছে। প্রাণঘাতী এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























