আইনিউজ ডেস্ক
নাইজেরিয়ায় অপহৃত ৩৪৪ স্কুল শিক্ষার্থী উদ্ধার
নাইজেরিয়ায় উদ্ধার করা হয়েছে অপহৃত ৩৪৪ স্কুল শিক্ষার্থীকে। দেশটির সেনাবাহিনী তাদের উদ্ধার করেছে।
তাদেরকে কাটসিনা রাজ্যের গভর্নর আমিনু বেলো মাসারির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কাউকেই পরিবারের হাতে তোলে দেওয়া হয়নি। জানা গেছে, আনুষ্ঠানিকতা শেষে পরিবারের হাতে তুলে দেয়া হবে তাদের।
গেলো শুক্রবার কাটসিনা রাজ্যের কানকারায় একটি স্কুলে অজ্ঞাত বন্দুকধারীরা প্রবেশ করে ছাত্রদের অপহরণ করে নিয়ে যায়।
এই শিক্ষার্থীদের অপহরণের সাথে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয় কাটসিনা গভর্নরের কার্যালয়ের তরফ থেকে। জঙ্গিদের ছদ্মবেশে ডাকাতরা এ কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























