আন্তর্জাতিক ডেস্ক
জাপানে ভারী তুষার ঝড়ে ১০ মাইল দীর্ঘ যানজট
তুষার ঝড়ে আটকা পড়েছে এক হাজারেরও বেশি গাড়ি
জাপানে ভারী তুষার ঝড়ের কারণে একটি মহাসড়কে ১০ মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়েছে এক হাজারেরও বেশি গাড়ি।
বিবিসি জানায়, বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই তুষার ঝড়ে সড়কটিতে বেশ কয়েক দফায় ট্রাফিক জ্যাম হয়। এমনকি এই তুষার ঝড়ের কারণে ১০ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গত দুই দিন ধরে এসব গাড়ি উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা।
কানেতসু এক্সপ্রেসওয়েতে আটকে পড়া এসব গাড়ির চালকদের মাঝে খাদ্য, জ্বালানি ও কম্বল বিতরণ করেছে কর্তৃপক্ষ। এই মহাসড়ক টোকিও ও নিগাতাকে সংযোগ করেছে।
স্থানীয় কিয়োদো নিউজ জানিয়েছে, কানেতসু এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে একটি ট্রেইলার বরফে আটকে গেলে এই যানজট শুরু হয়।

পুলিশ ও ইস্ট নিপ্পন এক্সপ্রেসওয়ে কো. হাইওয়ে অপারেটরের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছে, রাস্তার একটি পয়েন্টে ১০ মাইল (১৬ দশমিক ৬ কিলোমিটার) দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
কর্মকর্তারা ভারী যন্ত্রপাতি ও কায়িক শ্রমের মাধ্যমে বরফ সরিয়ে এক এক করে গাড়ি বের করছেন। তবে এরপরও শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় এক হাজার গাড়ি রাস্তা আটকে ছিল।
নিগাতার একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, আমরা ড্রাইভার ও যাত্রীদের উদ্ধারের আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা রাতেও অভিযান অব্যাহত রাখতে প্রস্তুত আছি।
নিকটবর্তী জোশিনেতসু এক্সপ্রেসওয়েতেও একই ধরনের একটি যানজট সৃষ্টি হয়। সেখানে বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩০০ গাড়ি জট লেগে গিয়েছিল।
এদিকে সহসাই এই তুষার ঝড় শেষ হবে না বলে জানিয়েছে জাপানের আবহাওয়া অফিস। সপ্তাহান্ত পর্যন্ত এই তুষারপাত চলবে বলে জানিয়েছে তারা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























