আন্তর্জাতিক ডেস্ক
সাইবার হামলার জন্য চীনকে দোষছেন ট্রাম্প
ছবি: অনলাইন
সম্প্রতি মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বেশ কয়েকটি সরকারি সাইটে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। আর এ হামলার জন্য চীনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প শনিবার এক টুইটার বার্তায় লিখেছেন, “ভুয়া গণমাধ্যমগুলো সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করে তুলে ধরার ব্যাপক চেষ্টা করেছে। আমি এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
তিনি এমন সময় চীনকে দায়ী করে বক্তব্য দিলেন, যখন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ মার্কিন গণমাধ্যমগুলো ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে।
এরপরই ট্রাম্প তার টুইটে আরও লেখেন, “মূলধারার গণমাধ্যমগুলো যাকে দায়ী করে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে রাশিয়া, রাশিয়া, রাশিয়া। কারণ, অর্থনৈতিক কারণে তারা যার নামটি মুখে আনতে ভয় পায় সেটি হচ্ছে চীন।”
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের সাইবার হামলা সম্পর্কে নীরবতা অবলম্বনের জন্য ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট অনেক দেরিতে হলেও এই প্রতিক্রিয়া জানালেন।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে- একটি বিদেশি সরকারের পৃষ্ঠপোষকতায় গত রবিবার একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে।
মার্কিন অর্থ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগসহ দেশটির পরমাণু স্থাপনাগুলোতে গত কয়েক সপ্তাহে বহুবার সাইবার হামলা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছেন মার্কিন কর্মকর্তারা।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























