আন্তর্জাতিক ডেস্ক
করোনার ভ্যাকসিন নিলেন নেতানিয়াহু
সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, ৭১ বছর বয়সী নেতানিয়াহুর সঙ্গে এদিন টিকা নেন তার স্বাস্থ্যমন্ত্রীও। সেবা মেডিকেল সেন্টার থেকে এই দৃশ্য বিভিন্ন টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
টিকা নেয়ার পর বর্ষীয়ান এই রাজনীতিবিদ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমাকেই প্রথম টিকা দিতে বলেছি, যাতে সাধারণ মানুষ উৎসাহী হয় এবং সাহস পায়।’
আগামী তিন সপ্তাহের মধ্যে নেতানিয়াহু ও তার স্বাস্থ্যমন্ত্রীকে একটি বুস্টার ডোজ নিতে হবে। আর সেটা নিলে তারা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকবেন।
রোববার থেকে ইসরায়েলের ১০টি হাসপাতাল ও বিভিন্ন টিকাদান কেন্দ্রে করোনার টিকা দেওয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রথমে স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা পাবেন। এরপর সর্বসাধারণের জন্য টিকাদান কর্মসূচি উন্মুক্ত করা হবে।
তবে সেখানে ষাটোর্ধ্ব বয়সী নারী-পুরুষেরা অগ্রাধিকার পাবেন। এটা হতে যাচ্ছে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি।
ফাইজারের ভ্যাকসিন ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। কোম্পানিটির দাবি, ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























