ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ২১ ডিসেম্বর ২০২০

বন্ধ হলো সৌদি প্রবেশের সকল পথ

ইতিমধ্যেই নতুন ধরনের করোনাভাইরাস দেখা দিয়েছে ব্রিটেনে। ফলে ব্রিটেন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে বেশ কয়েকটি দেশ।   নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরবও। আকাশ, সড়ক ও নৌপথ- এই তিন পথেই বাইরের দেশ থেকে মানুষের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব।

স্থানীয় সময় রবিবার (২০ ডিসেম্বর) কর্তৃপক্ষ এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আর নিউজ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহ সৌদিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। সড়ক পথ ও নৌপথেও এই সময়ের মধ্যে কেউ দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে পরের সপ্তাহ পর্যন্ত।

যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও এই সময়ের মধ্যে বিশেষ পরিস্থিতিতে অতি প্রয়োজনীয় ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এসপিএ জানায়, বর্তমানে সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এসব ফ্লাইট সৌদি আরব ত্যাগ করতে পারবে।

আরব নিউজ বলছে, ৮ ডিসেম্বরের পর ইউরোপ বা করোনার উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে যারা সৌদিতে প্রবেশ করেছেনে তাদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

গত তিন মাসের মধ্যে যারা ইউরোপের কোনও দেশ থেকে বা এই পথে সৌদিতে প্রবেশ করেছেন তাদের প্রত্যেককে করোনার পরীক্ষা করাতে হবে। করোনা পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়