ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ২১ ডিসেম্বর ২০২০

গোটা বিশ্বে ১৬ লাখ ৯২ হাজারের বেশি প্রাণ নিলো করোনা

গোটা বিশ্বে অব্যাহত রয়েছে করোনার প্রাদুর্ভাব। এ পর্যন্ত বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত  হয়ে মারা গেছেন ১৬ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় সাত কোটি ৬৮ লাখ। এ ছাড়া সুস্থ হয়েছেন চার কোটি ৩২ লাখের বেশি মানুষ।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, সোমবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৬৮৮ জন এবং মারা গেছেন ১৬ লাখ ৯২ হাজার ৮৭১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ২৬ লাখ ৩০ হাজার ৭৩১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন তিন লাখ ১৩ হাজার ৫৮৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৩২ লাখ ৭০ হাজার ৫৩৬ জন.

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ৩৮ হাজার ৬০০ জন, মারা গেছেন এক লাখ ৮৬ হাজার ৭৬৪ জন এবং সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৮ হাজার ৫১৭ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩১ হাজার ২৩২ জন, মারা গেছেন এক লাখ ৪৫ হাজার ৪৭৭ জন এবং সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৮০ হাজার ৪০২ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১৮ হাজার ২০২ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২০ হাজার ৫৪৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন নয় লাখ ৭৮ হাজার দুই জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৫০ জন, মারা গেছেন চার হাজার ৭৬৪ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৭৮১ জন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়